ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

ডিএমপির ৫০ থানার ওসির রদবদল

ads

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পুলিশের বদলির অংশ হিসেবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫০ থানার ওসি পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ সাজ্জাত আলী অফিস আদেশে এ রদবদল করেন


বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন- দক্ষিণখান থানার ওসি মোহাম্মদত তাইফুর রহমানকে ডেমরা থানা, উত্তরখান থানার ওসি মো. জিয়াউর রহমানকে আদাবর থানা, তুরাগ থানার ওসি মনিরুল ইসলামকে শেরেবাংলা নগর থানা, উত্তরা পূর্ব থানার ওসি মো. ফজলে আশিককে কলাবাগন থানা, উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ রাজুকে যাত্রাবাড়ী থানা, ভাটারা থানার ওসি রাকিবুল হাসানকে গুলশান থানা, খিলক্ষেত থানার ওসি সাজ্জাদ হোসেনকে কাফরুল থানা, গুলশনা থানার ওসি হাফিজুর রহমানকে হাজারীবাগ থানা, ক্যান্টনমেন্ট থানার ওসি একেএম আলমগীর জাহানকে পল্লবী থানা, বাড্ডা থানার হাবিবুর রহমানকে উত্তরখান থানা, রমনা থানার গোলাম ফারুককে কামরাঙ্গীচর থানা, হাজারীবাগ থানার মুহাম্মদ সাইফুল ইসলামকে ধানমন্ডি থানা, শাহবাগ থানার ওসি খালিদ মুনসুরকে বনানী থানা, ধানমন্ডি থানার ওসি কাশৈন্যুকে তেজগাঁও থানা, নিউ মার্কেট থানার ওসি এ কে এম মাহফুজুল হককে বংশাল থানা, কলাবাগান থানার মনিরুজ্জামানকে গেন্ডারিয়া থানা, সূত্রাপুর থানার সাইফুল ইসলামকে শাহজাহানপুর থানা, বংশাল থানার রফিকুল ইসলামকে তুরাগ থানা, চকবাজার থানার শেখ আশরাফুজ্জামানকে কদমতলী থানা, লালবাগ থানার ওসি পল্টন থানা।


কোতয়ালী থানার ওসি মো. মনিরুজ্জামানকে শাহাবাগ থানা, সবুজবাগ থানার ওসি মো. ইয়াছিন আলীকে লালবাগ থানা, খিলগাঁও থানার ওসি মো. দাউদ হোসেনকে ক্যান্টনমেন্ট থানা, পল্টন থানার ওসি মো. নাসীরুল ইসলামকে বাড্ডা থানা, মতিঝিল থানার ওসি মেজবাহ উদ্দিনকে মোহাম্মদপুর থানা, শাহজাহানপুর থানার ওসি মো. জাহাঙ্গীরকে রামপুরা থানা, একই থানার মোহাম্মদ রাহাৎ খানকে রমনা থানা, মুগদা থানার শরীফুল ইসলামকে দক্ষিণখান থানা, শ্যামপুর থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলামকে খিলগাঁও থানা, ডেমরা থানার মাহজমুদুর রহজমানকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা, কদমতলী থানার মোহা্মদ আইয়ুবকে নিউমার্কেট থানা, যাত্রাবাড়ী থানার মো. কামরুজ্জামানকে মতিঝিল থানা, গেন্ডারিয়া থানার গোলাম মর্তুজাকে হাতিরঝিল থানা, ওয়ারী থানার এম এ রউফ খানকে শ্যামপুর থানা, ভাষানটেক থানার ওসি ফয়সাল আহমেদকে কোতয়ালী থানা, কাফরুল থানার মো. আব্দুল্লাহ আল মামুনকে চকবাজার থানা, শাহআলী থানার গোলাম আজমকে মিরপুর মডেল থানা , রুপনগর থানার ওসি মোরশেদ আলমকে উত্তরা পূর্ব থানা, পল্লবী থানার ওসি মফিজুর রহমানকে ওয়ারী থানা, তেজগাঁও থানার মো. মোবারক হোসেনকে বিমানবন্দর থানা, আদাবর থানার এসএম জাকারিয়াকে দারুসসালাম থানা, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আসলাম হোসেনকে ভাষানটেক থানা, শেরে বাংলা নগর থানার ওসি ইমাউল হককে ভাটারা থানা, মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদকে উত্তরা পশ্চিম থানা, হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ আব্দুল আলীমকে খিলক্ষেত থানা, শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) মতিউর রহমানকে সূত্রাপুর থানা, গেন্ডারিয়া থানার ওসি মনজুরুল হাসান মাসুদকে রুপনগর থানা, ডিএমপির লাইনওআরের পরিদর্শক মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়বকে মুগদা থানা ও ডিএমপির আইএডি বিভাগের পরিদর্শক জাহাঙ্গীর আলমকে শাহ আলী থানায় বদলি করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page